ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর

শেখ হাসিনা দেশকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন, ‘তিনি ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন, বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছেন। শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন এবং নিজের ইচ্ছেমত দেশ পরিচালনা করেছেন।’

শনিবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে শহিদ পরিবারদের উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র হরণ করে তাদের নিজস্ব লোকজনকে লুটপাটের সুযোগ দিয়েছে। এখন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং এজন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, জেলা বিএনপির দক্ষিণ শাখার আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা

শেখ হাসিনা দেশকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন: রিজভী

আপডেট সময় ০৬:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪