ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে : শিমুল বিশ্বাস

আকাশ জাতীয় ডেস্ক :

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নস্যাৎ করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘আমাদের মুক্তি ও অনুপ্রেরণা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশন এ সভার আয়োজনে করে।

তিনি বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্ক্ষা পদদলিত করে আধিপত্যবাদের দোসর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিল। আজ জুলাই ও আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও সে চক্র একই ষড়যন্ত্র করছে। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নস্যাৎ করার চক্রান্ত করছে। দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা বিভিন্ন ফাঁদ পাতছে, কোনোভাবেই সে ফাঁদে পা দেওয়া যাবে না।

শিমুল বিশ্বাস বলেন, বিএনপি সব সময়ই জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। আমরা বাকস্বাধীনতা জন্য রাজপথে আন্দোলন করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি। জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে, তাহলে সবাইকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি বলেন, দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সব ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তিও দমাতে পারে না এবং জাতীয় অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়াতেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। যে কোনো কিছুর বিনিময়ে এই ঐক্য বজায় রাখতে হবে।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বড় বড় কথা বলে যারা গত ১৬ বছর দেশ শাসন করলেন, তারা এখন কোথায়? আওয়ামী লীগ সংবিধান তছনছ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে নিজ দলীয় আড্ডাখানায় পরিণত করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা।

অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি- তারা যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে। কোনো অজুহাতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় বিলম্ব না করারও আহ্বান জানান তিনি।

ফিরোজুল ইসলামের সঞ্চালনায় হাসানুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, প্রচার সম্পাদক মঞ্জরুল ইসলাম মঞ্জু, শ্রমিক কর্মচারী নেতা রুহুল আমিন, আবু সাঈদ, জুয়েল মোহাম্মদ বিল্লাল প্রমুখ।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে : শিমুল বিশ্বাস

আপডেট সময় ০৯:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪