ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সেনাসহ ৯ জন নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার সেনা সদস্য রয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে পাঁচ জঙ্গিও নিহত হয়েছে।

আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। সাহসী সৈন্যদের এ আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, ইসলামাবাদ-এর একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের প্রথম ১০ মাসে পাকিস্তান ৭৮৫টি জঙ্গি হামলা হয়েছে। এতে ৯৫১ জন মারা গেছেন এবং ৯৬৬ জন আহত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সেনাসহ ৯ জন নিহত

আপডেট সময় ০১:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪