ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আওয়ামীপন্থী কাউকে নির্বাচন কমিশনার হিসেবে মানা হবে না

আকাশ জাতীয় ডেস্ক :

নির্বাচন কমিশনারদের নামের প্রস্তাব দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ বিভাগে এ তালিকা জমা দেন।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এবারের নির্বাচন কমিশন হতে হবে আন্তর্জাতিক মানের। নির্বাচনও হতে হবে পৃথিবীর ইতিহাসের সেরা নির্বাচন। দলীয় লেজুড়বৃত্তি করা কাউকে বা অতীতে ছাত্ররাজনীতি করেছে বা আওয়ামী সুবিধাভোগী কাউকে নিয়োগ দেওয়া যাবে না।

তিনি বলেন, এমন বাংলাদেশ আমরা চাই না, যেখানে গণতন্ত্রের জন্য বারবার জীবন দিতে হবে। এইবারও শেষ রক্ত ও জীবন দান। এখন থেকে গণতন্ত্রের চর্চা করতে হবে। নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীন করতে হবে। কোনো দলের আনুগত্য নির্বাচন কমিশন করতে পারবে না।

রাশেদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচন কমিশনার করা হয় না। আমরা এবার প্রস্তাব রাখছি অন্তত একজন শিক্ষককে নির্বাচন কমিশনার করা। দলগুলোর মধ্যে থেকে যে নামগুলো কমন তাদের গুরুত্ব দিতে হবে। এমন যেন না হয়, একটি গোষ্ঠী বা দল যে তালিকা দিয়েছে বা পূর্ব থেকেই নির্ধারিত ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন করা হয়েছে। তাহলে কিন্তু আমরা মানবো না। আমরা চাই একটি স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ নির্বাচন কমিশন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আরিফ তালুকদার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বেলাল হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আওয়ামীপন্থী কাউকে নির্বাচন কমিশনার হিসেবে মানা হবে না

আপডেট সময় ১০:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪