ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক :

নাটোরে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় মো. আবুল কাশেম ওরফে বাহাদুর (৬০) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এসময় বাকি সাত আসামিকে খালাস দেন।

সাজাপ্রাপ্ত আবুল কাশেম নাটোরের বড়াইগ্রাম উপজেলার গরমাটি গ্রামের মোকসেদ মেম্বারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই ওই ছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা করেন আবুল কাশেম। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মেয়েটিকে উদ্ধার করে। পরে স্কুলছাত্রীর বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেন। শুনানি শেষে বিচারক আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এবং বাকি সাত আসামিকে খালাস দেন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া জানান, দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক আবুল কাশেম ওরফে বাহাদুরকে এই দণ্ড দেন। রায়ে জরিমানার অর্থ শিশুটির পরিবারকে দিতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪