ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে নির্বাচন দিন: গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। সংস্কারের নামে অযৌক্তিক কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই বর্ষীয়ান নেতা।

বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যের তিনি এ কথা বলেন।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মাঠে আছি জানিয়ে তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণআন্দোলনে স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছি। স্বৈরাচারের প্রেতাত্মারা অভ্যুত্থান ব্যর্থ করার নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। পরিস্থিতি উত্তরণে আমাদের সজাগ থাকতে হবে।

তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

উপস্থিত ছিলেন- থানা বিএনপির সহ-সভাপতি ডা. মোশারফ হোসেন, ঢাকা জেলা কৃষক দলের আহবায়ক জুয়েল মোল্লা, থানা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম মোল্লা, থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশফাক আহম্মেদ মানিক প্রমুখ।

আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে নির্বাচন দিন: গয়েশ্বর

আপডেট সময় ০৭:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪