ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজয়ের খুব কাছাকাছি ডোনাল্ড ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ২৬৬টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল কলেজ ভোট। সেই হিসেবে ম্যাজিক ফিগারে পৌঁছতে ট্রাম্পের আর ৪টি ইলেক্টোরাল কলেজ ভোট প্রয়োজন।

এদিকে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজ্য দুইটিতে সমান সংখ্যক ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। এছাড়া বাকি ৫টি অঙ্গরাজ্যেও এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের জয় পাওয়া অঙ্গরাজ্যগুলো মধ্যে রয়েছে, টেক্সাস (৪০), ফ্লোরিডা (৩০), ওহাইও (১৭), টেনেসি (১১), ইন্ডিয়ানা (১১), মিজৌরি (১০), আলাবামা (৯), সাউথ ক্যারোলাইনা (৯), ওকলাহোমা (৭), কেন্টাকি (৮), লুজিয়ানা (৮), মিসিসিপি (৬), কানসাস (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৪), আইডাহো (৪), মন্টানা (৪), নর্থ ডাকোটা (৩), ওয়েমিং (৩)।

অন্যদিকে কমলা যেসব অঙ্গরাজ্যে জয় পেয়েছেন, তার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া (৫৪), নিউইয়র্ক (২৮), ইলিনয় (১৯), ওয়াশিংটন (১২), ম্যাসাচুসেটস (১১), মেরিল্যান্ড (১০), ডেলাওয়ার (৩) ও ভারমন্ট (৩)।

এখন পর্যন্ত গণনাকৃত ভোটের ৫১ দশমিক ১৬ শতাংশ ট্রাম্প ও ৪৭ দশমিক ৪১ শতাংশ কমালা পেয়েছেন। সংখ্যার হিসেবে ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৬৪ লাখ ৮৭ হাজার ৯০৩টি ভোট এবং কমালা পেয়েছেন ৬ কোটি ১৭ লাখ ২০ হাজার ৮৭৮টি ভোট।

প্রসঙ্গত, দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা। এই সাত রাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৯৩টি। তবে এবারের নির্বাচনে পেনসিলভানিয়া রাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিজয়ের খুব কাছাকাছি ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ০১:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪