ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সতর্ক থাকা জরুরি : মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক :

ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। এই ফ্যাসিবাদ যাতে আবারও ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে সে গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় সেই প্রত্যাশা করছি। আইনি লড়াইয়ের মাধ্যমে ডা. শাহাদাতের বিজয় হওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ডা. শাহাদাতের এই রায় আওয়ামী লীগের নির্বাচন কারচুপির প্রমাণ। আশা করি নতুন নির্বাচন কমিশনের নির্বাচন সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য হবে।

এর আগে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় তাকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সতর্ক থাকা জরুরি : মির্জা ফখরুল

আপডেট সময় ০২:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪