ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের মানুষ আর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মেনে নেবে না : দুলু

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ মুজিবুর রহমানের পতনের পর ২১ বছর ক্ষমতায় আসতে পারেনি আওয়ামী লীগ। আর যারা এদেশের ছাত্র-জনতা হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা আগামী ৪২ বছরে ক্ষমতায় যেতে পারবে না।

দুলু আরও বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো দুঃস্বপ্নে বিভোর হয়ে আছে। পাশের দেশে বসে শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফোন করে কুবুদ্ধি দিচ্ছেন। চক্রান্ত করার অপচেষ্টা করছেন। অন্তর্বর্তী সরকারের প্রতিটি কাজে বাধা সৃষ্টি করার অপকৌশল করছেন। শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই আর কখনো সফল হবে না। এদেশের মানুষ পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে আর কখনো গ্রহণ করবে না।

শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, দেশের মানুষ গত ১৬ বছরের তাদের হত্যা, গুম, অপহরণ, বিরোধী মতাদর্শকে দমন পীড়ন, বিচারের নামে প্রহসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগের দলীয় লোকজন ছাড়া সাধারণ মানুষের কোনো চাকরি না হওয়া, ভোট ও ভাতের অধিকার কেড়ে নেয়াসহ সকল অপকর্ম দেখেছে। সকল অত্যাচার দেশের মানুষ নিরবে দেখেছে কোনো প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। প্রতিবাদ করলেই আওয়ামী লীগ সকল শ্রেণি পেশার মানুষের উপরে হামলা মামলা আটক করে নির্যাতন করেছে। আগামী একশ বছরেও তাই দেশের মানুষ আর আওয়ামী লীগকে গ্রহণ করবে না। আওয়ামী লীগ যেকোনো বিষয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। দেশের মানুষ যাদেরকে একবার দেশ ছাড়া করেছে তাদেরকে আর বাংলাদেশে ঠাঁই দিবে না।

দুলু অবিলম্বে শেখ হাসিনার গণহত্যাসহ সকল মামলার বিচার শুরু করতে এবং তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

দুলু আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে তাদের সময়টুকু ভালো ভাবে দেশ চালাতে হলে পতিত স্বৈরাচার শেখ হাসিনার গত ১৫ বছরে নিয়োগ দেয়া দলীয় আমলাদের প্রতি বিশেষ ভাবে নজর রাখতে হবে। এখনো তারা দেশের প্রশাসন, পুলিশ ও বাজারসহ সব নিয়ন্ত্রণ করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।

উত্তরা গণভবনের পাশে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশের মানুষ আর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মেনে নেবে না : দুলু

আপডেট সময় ০৬:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪