ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারের উচিত এখনই নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করা : ডা. তাহের

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান সরকারকে দেশ সংস্কারের কাজ শেষ করে, দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং এখনই নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এসব বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে।

শুক্রবার বেলা ১১টায় সুয়াগাজী টিএ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, কিন্তু ষড়যন্ত্র থেকে মুক্ত হইনি। প্রথমদিন থেকেই ভারত এই সরকারকে ফেল করাতে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও জামায়াতকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। যারা জালেম, লুটেরা, ক্ষমতার অপব্যবহারকারী, যারা অবৈধ শাসন প্রতিষ্ঠার জন্য দায়ী তাদের কঠিন বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে সামাজিকভাবেও প্রতিহত করতে হবে। আমাদের আরও একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সব প্রকার জুলুম, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. আব্দুর রব, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক মো. লিয়াকত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা জামায়াত সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ইসরাইল মজুমদার, বেলাল হোসাইন, সরোয়ার কামাল মজুমদার, মাওলানা আব্দুল খালেক, চেয়ারম্যান জহিরুল ইসলাম, কফিল উদ্দিন মাস্টার, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মু. খায়রুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমিন, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম তানভীর, ছাত্রশিবির পূর্ব জেলা সভাপতি নাজমুল হাসান মেহেদী, সদর দক্ষিণ উপজেলা ছাত্রশিবির সভাপতি যোবায়ের হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকারের উচিত এখনই নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করা : ডা. তাহের

আপডেট সময় ০৬:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪