ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচির আহ্বান হাসনাত আবদুল্লাহর

আকাশ জাতীয় ডেস্ক :

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী আয়োজন করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষার্থীদের এ কর্মসূচির আহ্বান জানান হাসনাত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্যাতনের তথ্য সংগ্রহ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বুথ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বুথ খোলা থাকবে।

ফেসবুক স্ট্যাটাসে হাসনাত বলেন, ‌‘১৫-১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী টিএসসিতে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে আগামী তিন দিন হামলাকারীদের তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হবে।’

যাদের কাছে হামলার সুনির্দিষ্ট প্রমাণ এবং চাক্ষুষ সাক্ষী রয়েছে বুথে এসে তাদের তথ্য দিতে আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। ফেসবুকে তিনি আরো বলেন, সবাই যার যার নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী আয়োজন করুন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচির আহ্বান হাসনাত আবদুল্লাহর

আপডেট সময় ০৩:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪