ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফার্নিচারের দোকান থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার ,কর্মচারী পলাতক

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর বাড্ডার পূর্বাঞ্চল এলাকায় একটি ফার্নিচারের দোকান থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম আমেনা আক্তার (৩২)। সোমবার সকালে দোকানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পূর্বাঞ্চল এলাকার ২৬ নম্বর লেনের ফার্নিচারের একটি দোকান থেকে একনারীর লাশ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ওই ফার্নিচারের দোকানে রাতে একজন কর্মচারী থাকতো বলে জানা গেছে। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রোববার রাতে সবাই দোকান বন্ধ করে যান। পরে রাত সোয়া ৮টার দিকে এক নারীকে নিয়ে ওই কর্মচারী দোকানের ভেতরে প্রবেশ করে। সোমবার সকালে দোকান থেকে নারীর লাশ উদ্ধার করা হয়। দোকানের কর্মচারী পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, প্রযুক্তির মাধ্যমে এই নারীর পরিচয় জানা গেছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফার্নিচারের দোকান থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার ,কর্মচারী পলাতক

আপডেট সময় ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪