ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আজ থেকে মোহাম্মদপুরের হাউজিং এলাকায় স্থাপন করা হচ্ছে অস্থায়ী সেনা ক্যাম্প

আকাশ জাতীয় ডেস্ক :

সন্ত্রাস, চাঁদাবাজি রোধে আজ রবিবার থেকে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প বসাবে সেনাবাহিনী।

শনিবার রাতে বসিলা সেনাবাহিনীর ক্যাম্পে এক সাংবাদ সম্মেলনে এই তথ্য জানান ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ।

এসময় মোহাম্মদপুরবাসীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আতঙ্কিত না হয়ে তথ্য দিন। তথ্য দিলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছাবে।

মেজর নাজিম জানান, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বিভিন্ন হাউজিং সোসাইটিতে চাঁদাবাজা, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করা হয়েছে। তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর এখন পর্যন্ত ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসময় ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড গুলি, ১৯ রকমের মাদক, একটি গ্রেন্ডেড, ৮০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে শুক্রবার বছিলায় সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলম (৩২)।

মোহাম্মদপুরে ২৭/২৮ কিশোর গ্যাং চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, জেনেভা কাম্পে এ পর্যন্ত ছয়বার অভিযান হয়েছে। সেখান থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত যত গ্রেফতার হয়েছে তার ৩০ শতাংশ জেনেভা ক্যাম্পের।

আটকদের মধ্য প্রায় ১৫ থেকে ১৬ গডফাদার, লিডার রয়েছে। তারা চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ নানা অপকর্মে জড়িত। এলাকাবাসীকে শান্তিতে রাখতে এই অভিযান অব্যাহত রাখবে সেনাবাহনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আজ থেকে মোহাম্মদপুরের হাউজিং এলাকায় স্থাপন করা হচ্ছে অস্থায়ী সেনা ক্যাম্প

আপডেট সময় ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪