ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সংস্কারের জন্য মাসের পর মাস সময়ের প্রয়োজন হয় না : গয়েশ্বর চন্দ্র রায়

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘৩১ দফা সংস্কার প্রস্তাবে কমপক্ষে ৪০টি দল একমত হয়ে আমরা জাতির সামনে উপস্থাপন করেছিলাম। আপনারা সেই ৩১ দফা নেন। সেখানে যদি কিছু পরিমার্জন করা লাগে, সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন। এই সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না।’

শুক্রবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক এগারোর মতো বিরাজনীতিকরণের চক্রান্ত এখনও চলছে। মূল ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যু দিয়ে সংকট সমাধান করা সম্ভব নয়। রাজনীতির বাইরে থেকে আসা সংস্কার প্রস্তাব কাল্পনিক। বিএনপির প্রস্তাবিত দফার ভিত্তিতেই কিছু সংযোজন-বিয়োজন করে সংস্কারের আহ্বান জানান দলটির অন্যতম এই নীতি নির্ধারক।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি জাতির সামনে তুলে ধরেছেন। আমরা যখন যুগপৎ আন্দোলন করলাম, তখন সব দলের মতামতের ভিত্তিতে সেটিকে আরও পরিমার্জিত করে ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। সেটা সরকার পতনে যুগপৎ আন্দোলনের সময়। সুতরাং, নতুন করে সংস্কারের প্রয়োজন নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্কারের জন্য মাসের পর মাস সময়ের প্রয়োজন হয় না : গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় ০২:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪