ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্তর্বর্তী সরকারকে অস্থির করার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংস্কার প্রক্রিয়া থমকে দিতে অন্তর্বর্তী সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে।

এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সর্তক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চলা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

জয়নুল আবদিন বলেন, ছাত্রলীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। আইনের মাধ্যমে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। যাতে আর কখনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

সংস্কার নিয়ে দেরি না করে সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। বলেন, ‘সব রাজনৈতিক দলের মতামত নিয়ে শিগগির নির্বাচন কমিশন সংস্কার করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ফারুক বলেন, এখন দ্রুত জুলাই-আগস্ট গণহত্যার বিচার শুরু করতে হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগের প্রেত্মাতারা জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ আর সহ্য করতে পারছে না। বাজারের সিন্ডিকেট দ্রুত ভাঙতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অন্তর্বর্তী সরকারকে অস্থির করার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন

আপডেট সময় ১২:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪