ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

গণতন্ত্র ধ্বংসের অপরাধে আওয়ামী লীগের বিচার করতে হবে : হাসনাত

আকাশ জাতীয় ডেস্ক

গত ৩টি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে গণতন্ত্র হত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ৭২-এর সংবিধান এখন অপ্রাসঙ্গিক। গত ১৬ বছরে ৩টি নির্বাচন এই সংবিধানের ধারাবাহিকতার দোহায় দিয়েই করা হয়েছে। এখন ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনকারীদের সে সংবিধান বহন করা কি দায়িত্ব?

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে বাংলা অ্যাকাডেমিতে ব্রেইন ও আদর্শ প্রকাশনি আয়োজিত ‘গণতন্ত্রের অভিযাত্রা, আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, শুধু মতপ্রকাশের স্বাধীনতা দরকার নেই, দ্বিমত প্রকাশের স্বাধীনতা দরকার। মত আগেও প্রকাশ করা যেতো, তবে সেটা ছিলো সহমত। তাই আমরা শুধু মত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই।

তিনি বলেন, সরকারের উচিৎ বিশ্বাসযোগ্যতা অর্জন করা। আর সে জন্য সবার আগে আমাদের বিচার কাজ গুলোকে নিশ্চিত করতে হবে। সেজন্য বাড়তি কিছু লাগবে না। জার্মানিতেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাতস্যিদের বিভিন্ন জায়গা থেকে বের করে বিচার নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন দায়িত্ব থেকে বের করে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ যারা ছিল তাদের খারিজ করে দিতে পারি না উল্লেখ করে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, তারা যে নতুন করে বায়াত নিচ্ছে তাদের উপর কিভাবে বিশ্বাস করবো এটা নিশ্চিত করতে হবে। যারা ১৬ বছর ধরে উপকারভোগী ছিল তারাই এখন বঞ্চিত লীগ হিসেবে সামনে আসছে। তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নাহয় আমরা সামগ্রিকভাবে অন্যায়ের শিকার হব।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা আসিফ নজরুল, সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজ, রাজনীতি বিশ্লেষক জাহেদ উর রহমান, সাহেদ আলম, মনির হায়দার, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা, সারজিস আলম ও সাইয়্যেদ আব্দুল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

গণতন্ত্র ধ্বংসের অপরাধে আওয়ামী লীগের বিচার করতে হবে : হাসনাত

আপডেট সময় ০৭:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪