ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাষ্ট্রপতিকে বিদায় না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : শামসুজ্জামান দুদু

আকাশ জাতীয় ডেস্ক :

রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং ষড়যন্ত্রকারীদের সাহস যুগিয়েছেন। তাকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা ও সাজা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

তিনি দাবি করেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, যা শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশ মিলে করছে। দেশের মধ্যেও কিছু কুলাঙ্গার রয়েছে, যারা বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চায়। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।’

ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ১৭ বছরের লড়াই তুলনারহিত। তিনি জীবনকে বিপন্ন করে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও গণতন্ত্র প্রতিষ্ঠায় বারবার কারাবরণ করেছেন, কিন্তু দেশবাসীকে ছেড়ে যাননি।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘স্বৈরাচারের পতন ঘটালেই সব সমস্যার সমাধান হবে না। ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় এবং ব্যাংক লুট ও রাষ্ট্রের টাকা লুটপাট করে নিজেদের শক্তিশালী করেছে। তাদের হাতে অবৈধ অস্ত্র রয়েছে, যা দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিশৃঙ্খলা করা যাবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতিকে বিদায় না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : শামসুজ্জামান দুদু

আপডেট সময় ০৭:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪