ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের সচিবালয়ে অবস্থান

আকাশ জাতীয় ডেস্ক :

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ‘ত্রুটি সংশোধনের মাধ্যমে তা পুনরায় প্রকাশের’ দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছে শতাধিক শিক্ষার্থী।

বুধবার বিকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এ শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এর আগে বেলা ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করে তারা।

পরে তাদের আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার কথা বলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ওই সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তারা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের সচিবালয়ে অবস্থান

আপডেট সময় ০৫:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪