ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগেই অবস্থানের ঘোষণা ৩৫ প্রত্যাশীদের

আকাশ জাতীয় ডেস্ক :

আজকের মধ্যে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দিয়েছেন চাকরির বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা। সোমবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দুপুর ১২টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে।

শিক্ষার্থীরা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন চেয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত প্রত্যাশীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা পালন করছি। গত ১২ বছর ধরে আমরা এই এক দাবিই জানিয়ে আসছি। কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। আমরা বেকার, আমাদের কোনো চাকরি, আয় নেই। তবুও আমরা আমাদের দাবি আদায়ে কর্মসূচি পালন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। বারবার আন্দোলন করতে আমরা রাজপথে নামতে চাই না। তাই আজ আমরা বলতে চাই, আমরা ৩৫ এর প্রজ্ঞাপন নিয়ে তবেই বাড়ি ফিরবো। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আজ শাহবাগ ছাড়বো না।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমরা আজ এখানে একত্রিত হয়েছি, আমাদের এক দাবি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই। আমাদের আজকের এটা পূর্ব ঘোষিত কর্মসূচি। দাবি আদায় করে তবেই আমরা বাড়ি ফিরবো। আজ আমরা শাহবাগে অবস্থান নিয়েছি। আমাদের দাবি, আমরা আজ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন নিয়ে তবেই শাহবাগ ছাড়বো।

এর আগে থেকে আন্দোলনকারীরা বলে আসছেন, দেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়। যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে এসে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো যৌক্তিক। গড় আয়ু বাড়ার কারণে ২০১১ সালে অবসরের বয়সসীমা বাড়িয়ে ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। কিন্তু, চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়িয়ে সেটি ৩০ বছরেই সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগেই অবস্থানের ঘোষণা ৩৫ প্রত্যাশীদের

আপডেট সময় ০৫:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪