ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

হত্যা মামলায় বাবা, ছেলে ও দুই ভাইসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক :

জয়পুরহাটে ক্ষেতলালের একটি হত্যা মামলায় বাবা-ছেলে ও দুই ভাই সহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার আমুনিয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলী মণ্ডলের ছেলে আজিজার রহমান, সাহেব আলীর ছেলে শাহাদুল ইসলাম ও সাইদুল ইসলাম, মৃত শুকুর আলীর ছেলে মোজাম ও মোসলেম, মোসলেমের ছেলে আমিনুর, আশমত উল্যাহর ছেলে আবুল কাশেম, মৃত সফাত উল্যাহর ছেলে আশত, মৃত সোলায়মানের ছেলে সেকেন্দার, সেকেন্দারের ছেলে শাহীন মোল্লা, ইয়াকুব আলীর ছেলে আকরাম আলী, মৃত আফরাফ আলীর স্ত্রী জিন্নাহ ও মৃত মেহের আলী মণ্ডলের ছেলে আব্দুস ছাত্তার। এদের মধ্যে আজিজার, আবুল কাশেম ও আকরাম পলাতক রয়েছে।

এ মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৯ জুন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আমুনিয়াপাড়া গ্রামের মনসুর আলী ফকিরের একটি গরুর বাছুর প্রতিবেশী মোজামের বাড়িতে গেলে মারপিট করে। সেদিন রাতে মনসুর বাছুরটিকে মারপিটের কারণ জিজ্ঞাসা করলে আসামিরা উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মনসুর ও তার ছেলে ফিরোজের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। আসামিদের মারপিটে বাবা ও ছেলে গুরুত্বর আহত হলে স্থানীয় ও পরিবারের লোকজন তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে ফিরোজ মারা যান।

এ ঘটনায় ২০১৩ সালের ১৩ জুন নিহতের বাবা ক্ষেতলাল থানায় মামলা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

হত্যা মামলায় বাবা, ছেলে ও দুই ভাইসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৮:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪