ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না : টুকু

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তারেক রহমান যেকোনো সময় দেশে আসবেন। সেদিন লক্ষ-কোটি মানুষ ঢাকায় উপস্থিত থাকবেন। কেউ ঘরে থাকবে না।

শনিবার দুপুরে সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতী গ্রামে বিএনপি ও সাধারণ মানুষের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। মনে রাখবেন, ১৬ বছর ক্ষমতায় থাকার পর দুপুরের খাবার সময় পায়নি শেখ হাসিনা। পালাতে বাধ্য হয়েছে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, এটা মাথায় রেখে সকলের সাথে ভালো ব্যবহার করবেন।

তিনি বলেন, আওয়ামী লীগের ভালো মানুষগুলো রাজনীতি করতে পারবেন। আর যারা অত্যাচার, নির্যাতন, লুটতরাজ, দুর্নীতি, অনিয়ম, গুম ও খুনের সাথে জড়িত, তারা রাজনীতি করতে পারবে না। তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

এর আগে, দীর্ঘ দুই বছর পর ইকবাল হাসান মাহমুদ টুকু জন্মস্থান কয়েলগাতী গ্রামে ফিরে বাবা-মা ও দাদির কবর জিয়ারত করেন। পরে তিনি শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করেন।

আলোচনা সভায় জেলা সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি মুন্সী জাহিদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সী ও সহ-সভাপতি আনিসুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না : টুকু

আপডেট সময় ০৫:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪