ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশুলিয়ায় নন্দন পার্কের পরিচালকসহ ৩ জন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

বেসরকারি বিনোদন কেন্দ্র নন্দন পার্কের পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলায় রিমান্ড শেষে আরও ঌ জনকে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে তাদের গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর। এর আগে দুপুরে ১২ আসামিকে প্রিজনভ্যানে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার তিনজন হলেন- নন্দন পার্ক লিমিটেডের পরিচালক বেলাল হক (৫৪) এবং আশুলিয়া থানায় দায়ের করা হত্যা মামলার আসামি দুই ভাই মো. সোহেল মীর (৪৪) ও মোও সাঈদ মীর (৩৮)। তারা আশুলিয়া জামগড়া এলাকার মৃত আব্দুর রহমান মীরের ছেলে।

পুলিশ জানায়, জমি সংক্রান্ত একটি মামলায় আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ানা জারি হয় নন্দন পার্কের পরিচালক বেলাল হকের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে তাকে নিজ অফিস থেকে গ্রেফতার করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একটি হত্যা মামলার অপর দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন মামলার আরও ঌ জনকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর বলেন, আদালতের নির্দেশ মেনে আসামি বেলালকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আশুলিয়ায় নন্দন পার্কের পরিচালকসহ ৩ জন গ্রেফতার

আপডেট সময় ০৬:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪