ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

বিচার আগে, সমঝোতা পরে; খুনিদের জন্য ক্ষমার প্রশ্নই নেই : মাহফুজ

আকাশ জাতীয় ডেস্ক :

জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে যাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই, তাদের সঙ্গে কোনো সমঝোতা হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘আগে বিচার, তারপর সমঝোতা। খুনিদের ক্ষমা নেই।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে এসব বলেন মাহফুজ আলম।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উদ্দেশে মাহফুজ আলম লেখেন, ‘যাদের বিন্দুমাত্র অনুশোচনা নাই গণহত্যা নিয়ে, তাদের সাথে নো রিকন্সিলিয়েশন। আগে বিচার, তারপর সমঝোতা!’

‘মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত’ জানিয়ে মাহফুজ আলম লেখেন, খুনিদের ক্ষমা নাই। খুনিদের আদর্শের ফেরিওয়ালাদের ক্ষমা নাই।

‘নির্মূলের রাজনীতি আমরা করতে চাই নাই’ উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা লেখেন, ‘আমাদের রক্ত পান করতে যারা স্লোগান দিবে, রাজনীতি করবে- সেসকল মুজিববাদীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। দু’হাজার বা ততোর্ধ্ব শহিদের আত্মার শপথ, কোন সুশীল বা গুন্ডা মুজিববাদীদের এ স্বদেশের এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়া হবে না। ফ্যাসিস্ট মুজিব হাসিনা, মুর্দাবাদ মুর্দাবাদ।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বিক্ষোভ করেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। এ সময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দিতে থাকেন। পরে একজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

বিচার আগে, সমঝোতা পরে; খুনিদের জন্য ক্ষমার প্রশ্নই নেই : মাহফুজ

আপডেট সময় ০১:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪