ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এই সরকারের পক্ষে জনদুর্ভোগ কমানো সম্ভব নয় : আব্দুস সালাম

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেছেন, অনতিবিলম্বে জনদুর্ভোগ কিভাবে কমানো যায় সেদিকে মনোযোগ দেন। আমরা জানি, জনদুর্ভোগ আপনাদের পক্ষে কমানো সম্ভব না। তার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার। যত দ্রুত নির্বাচন দিবেন নির্বাচিত সরকার তত দ্রুত সমাধান দিতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে মানুষের বাসায় বাসায় ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার রমনা থানা ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠ থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়।

আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা বিদায় নিয়েছেন। কিন্তু বিদায় নেওয়ার পরও শেখ হাসিনা দোসরদের রেখে গেছেন তাদের এখনও বিদায় হয়নি। সিটি কর্পোরেশন এখন পর্যন্ত কোনো কাজ করতে পারছে না বা করছে না।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নেতৃত্বে সিদ্ধেশ্বরী বালুর মাঠ থেকে শুরু হয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলী রোড, শান্তিনগর মোড়, মালিবাগ সিআইডি অফিস মোড় হয়ে মৌচাকে গিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ হয়। সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা, রমনা থানা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মোতালেব রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিএনপি নেতা আশরাফ হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রাফিজুল হাই রাফিজসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এই সরকারের পক্ষে জনদুর্ভোগ কমানো সম্ভব নয় : আব্দুস সালাম

আপডেট সময় ০৮:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪