ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

চীনামাটির বাটি, দাম ৩১১ কোটি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের সং রাজবংশের হাজার বছরের পুরানো একটি চীনামাটির বাটি ৩১১ কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে। মঙ্গলবার হংকংয়ে নিলামে বিক্রি হয় বহুমূল্যের বিরল এই বাটি। চীনামাটির তৈজসপত্রের মূল্যের বিচারে এটিই সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এটি নিলামে তোলে নিলামকারী প্রতিষ্ঠান সথবিস। রু-ওয়্যার নামে এই বাটি ব্রাশ ধোয়ার কাজে ব্যবহার করা হতো। সথবিস জানিয়েছে, মাত্র ২০ মিনিটের মধ্যে নিলাম হাঁকা শেষ হয়। নিলাম কক্ষে এক ক্রেতা বাদে বাকিরা মোবাইল ফোনের মাধ্যমে দরকষাকষিতে অংশ নেন।

নীল-সবুজ রংয়ের বাটিটির ব্যাস মাত্র পাঁচ ইঞ্চি। চীনে লেখা ও চিত্রাংকনের ব্রাস ধোয়ার কাজে এটি ব্যবহার করা হতো। তবে এর বহুবিধ ব্যবহার সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সেই ক্ষুদ্র বাটির দাম-ই আজ ৩১১ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। ছোট বাটিটি যিনি এত টাকা দিয়ে কিনেছেন, তিনি তার নাম গোপন রেখেছেন। ক্রেতার অনিচ্ছা থাকলে নিলামকারী প্রতিষ্ঠান সাধারণত তার নাম প্রকাশ করে না।

১০০ কোটি টাকা থেকে নিলাম শুরু হয়। শেষ পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে নিলামে অংশ নেওয়া এক ক্রেতা চড়া দাম হাঁকান এবং সেখানেই নিলাম শেষ হয়। সথবিস-এর চীনা শিল্পবিষয়ক প্রধান নিকোলাস চো বলেছেন, `বাটিটি অসাধারণভাবে বিরল।

তিনি আরো বলেন, `এত দাম পাব, আমাদের ধারণা ছিল না কিন্তু আমরা জানতাম দরকষাকষির একটি যুদ্ধ হতে যাচ্ছে। ২০১৪ সালে মিং রাজবংশের একটি বাটি ২৯৫ কোটি ১১ লাখ টাকায় বিক্রি হয়েছিল। বাটিটি মদের পাত্র হিসেবে ব্যবহৃত হতো। সেটি কিনেছিলেন চীনা ধনকুবের লিউ ইকিয়ান।`

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

চীনামাটির বাটি, দাম ৩১১ কোটি

আপডেট সময় ০১:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭