ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ইভিএম কেনার প্রকল্প জাতির সঙ্গে মস্করা: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

নির্বাচন কমিশনের (ইসি)আরও দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প ‘জাতির সঙ্গে মস্করা’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২১ সেপ্টেম্বর) গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেন যে, কী রকম মস্করা হচ্ছে জাতির সঙ্গে। যেখানে মানুষ নির্বাচন চাচ্ছে একটা নিরপেক্ষ সরকারের অধীনে, যেখানে নির্বাচন কমিশনকে প্রত্যেকটি রাজনৈতিক দল বলেছে যে, আমরা ইভিএম চাই না, প্রায় সবগুলো, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। সেখানে তারা ( ইসি) আজকে ১৫০ আসনের জন্য আরও ইভিএম মেশিন কিনতে ৮ হাজার ৭১১ কোটি টাকা চেয়েছে। এ যেন মগের মল্লুক। কারণ এদেশে তো কোনো জবাবদিহি করতে হয় না।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ইসি বৈঠকে আরও ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারের অনুমোদনের জন্য এই প্রকল্প এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছে ইসি।

মির্জা ফখরুল বলেন, কয়েকদিন আগে মন্ত্রিপরিষদ সচিব পরিকল্পনা কমিশনের বৈঠকে স্পষ্ট করে বলেছেন যে, এখানে যেসব প্রকল্প তৈরি হয় তার বেশির ভাগ করা হয় চুরির জন্য এবং দেখা যায় যে বাস্তবতার সঙ্গে বিশাল ফারাক। এখানে কোনো পর্যালোচনা পর্যন্ত করা হয় না। এখানে মধ্যরাতে ঋণ চুক্তি করা হয়। এই হচ্ছে সার্বিক অবস্থা।

তিনি বলেন, ‘দেয়ার ইজ নো গর্ভানেন্স’। দেশকে এরকম একটা ভয়াবহ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এই আওয়ামী লীগ; যেটা আমরা জীবনে কোনো দিন …। নজরুল ভাই বসে আছেন, আমরা বসে আছি, এই দেশটার স্বাধীনতার সংগ্রামের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। আমরা কোনোদিন কল্পনাও করিনি, চিন্তাও করিনি যে, এই দেশ আমাদেরকে এমন দিন দেখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ইভিএম কেনার প্রকল্প জাতির সঙ্গে মস্করা: মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২