ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল: ঈশ্বরদীতে পল্লী বিদ্যুতের ডিজিএম বরখাস্ত

আকাশ জাতীয় ডেস্ক:

ঘুসগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঈশ্বরদীর দাশুড়িয়াস্থ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

দাশুড়িয়া জোনাল অফিসের জেনারেল ম্যানেজার আকমল হোসেন জানান, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে ডিজিএম সাজ্জাদুর রহমানকে শোকজ ও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ময়মনসিংহ তত্ত্বাবধায়ক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর আমিনুল ইসলাম রানা নামে এক ঋণখেলাপি গ্রাহক নতুন করে বিদ্যুৎ সংযোগ নিতে ডিজিএম সাজ্জাদুর রহমানকে টাকা দিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবরের ব্যাটিং ফর্ম ফেরাতে বিদেশের একাডেমির পরামর্শ মোহাম্মদ ইউসুফের

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল: ঈশ্বরদীতে পল্লী বিদ্যুতের ডিজিএম বরখাস্ত

আপডেট সময় ০১:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২