ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

দেশে বিনিয়োগের জন্য ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে বিদেশী বিনিয়োগ বাড়ানোর জন্য ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) নেতৃবন্দের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ সকালে লন্ডনের মারিয়ট হোটেলে বিবিসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনশক্তি যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন এবং মানুষের জীবন উন্নত করা সম্ভব। কিন্তু এজন্য প্রয়োজন দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। তিনি এই খাতে প্রবাসী বিনিয়োগের আহ্বান জানিয়ে শুধুমাত্র যুক্তরাজ্যে ক্যাটারিং সেক্ট্ররে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা পূরণে দেশে ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও দেশের স্বাস্থ্যখাত এবং কৃষি খাতে বিনিয়োগের জন্য ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু’র এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসীদের বিদ্যমান দুর্দশা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীদের অতিমাত্রায় হয়রানি লাগবে সরকার পদক্ষেপ নেবে। মন্ত্রী শিগগিরই বিমানের কার্গো সুবিধা চালুর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের কথা ও উল্লেখ করেন।

বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু ছাড়াও চেম্বারের ডিজি এএইচএম নূরুজ্জামান, ফাইন্যান্স ডিইরেক্টর আতাউর রহমান কুটি, বিবিসিসিআই’র প্রাক্তন প্রেসিডেন্ট এডভাইজার এমিরেটাস শাহাগির বক্ত ফারুক, সদ্য প্রাক্তন প্রেসিডন্ট বশির আহমদ ও ডিরেক্টর অ্যান্ড এডভাইজার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মন্ত্রী বিসিসিআই’এর চিফ পেট্রন বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে লন্ডনে অবস্থান করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

দেশে বিনিয়োগের জন্য ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ১১:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২