ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হবিগঞ্জে জেলে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় জেলে গৌরব দাস হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবদুল আহাদ ফারুক বিষয়টি জানিয়েছেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের গৌর মোহন দাস, দিলীপ দাস, সমীর দাস ও তপু দাস। বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন গনেন দাস, গৌরাঙ্গ দাস, রামু দাস, নীল মোহন দাস ও রামচরণ দাস।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১০ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামে মাছ ধরাকে নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জেলে গৌরব দাস নিহত হন।

এ ঘটনায় নিহত গৌরবের ভাই গৌরাঙ্গ দাস বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ২০০২ সালের ২৪ এপ্রিল পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জে জেলে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ১১:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭