ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস

ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ব্রিটেনে কর্মরত চার সাংবাদিক

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সের কনফারেন্স রুম সি-তে ৭ সেপ্টেম্বর বুধবার লন্ডন সময় সন্ধ্যা ছয়টায় এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ব্রিটেনে কর্মরত বাংলামিডিয়ার চারজন সাংবাদিককে ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের হোস্ট প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশনারা আলীর সার্বিক তত্ত্বাবধানে ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০ ও ২০২১ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেস আশিকুন নবী চৌধুরী।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- দৈনিক উত্তর পূর্ব ও লন্ডন প্রতিনিধি মতিয়ার চৌধুরী-২০২০ এবং সাপ্তাহিক পত্রিকার কন্টিভিউটর হামিদ মোহাম্মদ ২০২০, সত্যবাণী ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দা ফেরদৌসি পাশা কলি- ২০২১ ও বাংলা মিরর পত্রিকার বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান-২০২১।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট ও ডেইলি স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহর সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ও বাংলা সংলাপ পত্রিকার সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সাজিদুর রহমান।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকদের জীবনকর্ম পাঠ করেন- রিপোর্টার্স ইউনিটির মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি স্বদেশ বিদেশ পত্রিকার প্রতিনিধি শাহ রুমি হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ব্রিটেনে কর্মরত চার সাংবাদিক

আপডেট সময় ০৯:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২