ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক গাছেই প্রায় ৬ হাজার টমেটো!

আকাশ নিউজ ডেস্ক:

একটি গাছে ৫ হাজার ৮৯১টি টমেটো ফলিয়েছেন যুক্তরাজ্যের কৃষক ডগলাস স্মিথ। ৫ হাজার ৮৯১টি টমেটো ফলিয়ে বিশ্ব রেকর্ড গড়ার দাবি ডগলাসের। এ জন্য তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে আনুষ্ঠানিক আবেদন করেছেন।

তবে আবাদ করে রেকর্ড গড়ার ঘটনা ডগলাসের জীবনে এবারই প্রথম নয়। এর আগে নিজের বাগানের ২০ ফুট লম্বা সূর্যমুখীগাছের জন্য রেকর্ড গড়েছিলেন তিনি।

ডগলাস স্মিথ যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের হার্টফোর্টশায়ারের বাসিন্দা। শখের বশে নিজের গ্রিনহাউসে শাকসবজি আবাদ করেন তিনি। তবে তিনি ভিন্নধর্মী আবাদের জন্য স্থানীয়দের কাছে ‘চ্যাম্পিয়ন গ্রোয়ার’ নামে পরিচিত।

গাছ থেকে সংগ্রহের পর টমেটোর সম্মিলিত ওজন হয়েছে ২০ কেজির বেশি। এসব টমেটো সংগ্রহ করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে তার।

ইতোমধ্যে ডগলাস দাবি করেছেন, এক গাছে সবচেয়ে বেশি টমেটো ফলানোর বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

গিনেস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এক গাছে সবচেয়ে বেশি টমেটো ফলানোর বিশ্ব রেকর্ড সুরজিত সিং কেইথের দখলে। তিনি যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডের বাসিন্দা। সুরজিত তার গাছে একসঙ্গে ১ হাজার ৪৫৫টি টমেটো ফলিয়ে রেকর্ড গড়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক গাছেই প্রায় ৬ হাজার টমেটো!

আপডেট সময় ১০:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২