ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

রান্নাঘরের নিচে মিলল পৌনে তিন কোটি টাকার সোনার মোহর

আকাশ জাতীয় ডেস্ক:

বাড়ি মেরামত করতে গিয়েই কপাল খুলল এক দম্পতির। রান্নাঘরের মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো ২৬৪টি সোনার মোহর!

যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারে এই ঘটনা ঘটেছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

বর্তমান বাজারদর অনুযায়ী ওই সোনার কয়েনগুলোর মূল্য আড়াই লাখ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় পৌনে তিন কোটি টাকার বেশি।

ওই দম্পতি আগামী মাসে নিমালে কয়েকগুলো বিক্রি করবেন। বৃহস্পতিবার সিএনএনকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিলাম হাউস স্পিংক অ্যান্ড সন জানিয়েছে, এটা ব্রিটেনে ১৮ শতকের ইংলিশ সোনার মুদ্রার সবচেয়ে বড় এই আবিষ্কারের মধ্যে অন্যতম।

১০ বছর ধরেই ওই বাড়িতে বাস করছেন বলে জানিয়েছেন ওই দম্পতি।

চারশ’ বছরের পুরনো ওই সোনার মোহরগুলো ২০১৯ সালে আবিষ্কৃত হয়। ১৮ শতকে তৈরি বাড়িটির রান্নাঘরের মেঝের বোর্ড সারতেই এই আবিষ্কার করেন ওই দম্পতি।

কংক্রিটের নিচে মাত্র ছয় ইঞ্চি পুঁতে রাখা একটি ধাতুর পাত্রের ভেতরে কয়েনগুলো রাখা ছিল।

ওই দম্পতি প্রাথমিকভাবে ভেবেছিল যে তারা একটি বৈদ্যুতিক তারে আঘাত করেছেন। কিন্তু যখন তারা মেঝে তুলেছিল, তখন তারা একটি কোক ক্যানের সমান পাত্রের মধ্যে মুদ্রার স্তূপ দেখতে পান।

মুদ্রাগুলো ভালো করে পর্যবেক্ষণ শেষে তারা বুঝতে পারেন এগুলো ১৬১০ থেকে ১৭২৭ সালে জেমস ওয়ান ও চার্লস ওয়ানের আমলের মুদ্রা। এই মুদ্রাগুলো প্রভাবশালী বণিক পরিবারের সম্পত্তি বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

রান্নাঘরের নিচে মিলল পৌনে তিন কোটি টাকার সোনার মোহর

আপডেট সময় ১১:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২