ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রেখে খামার নিয়ে ব্যস্ত মেডিক্যাল অফিসার!

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার সংলগ্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রটি গত একমাস ধরে বন্ধ করে রেখেছেন স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) নুরুল ইসলাম। স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় এলাকার শত শত গরীব অসহায় মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন।

এদিকে অভিযোগ উঠেছে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নুরুল ইসলাম হাসপাতালে হাজিরা দিয়ে পৌরসভার শিবপুর এলাকায় তার মালিকানাধীন গরুর খামার দেখা-শোনা করছেন।

জানা গেছে, গত একমাস আগে কাদিরদী উপ-স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব থাকা সেকমো নুরুল ইসলাম ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে অবস্থিত কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাহাবুবুর রহমানের মধ্যে স্বাস্থ্যকেন্দ্র এবং স্কুলের জমি নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে বোয়ালমারী থানায় প্রধান শিক্ষকের নামে অভিযোগ করেন নুরুল ইসলাম। গত ০৪ আগস্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক স্বাস্থ্যকেন্দ্র ও স্কুলের জমি মেপে পিলার গেড়ে দিলেও স্বাস্থ্যকেন্দ্রটি খুলছেন না নুরুল ইসলাম।

নুরুল ইসলাম বলেন, স্কুলের শিক্ষকদের সঙ্গে কোনো ফয়সালা না হওয়ায় স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। তার নিজস্ব গরুর খামার দেখাশোনার বিষয়টি তিনি মিথ্যা দাবি করেন।

তিনি আরও বলেন, গত একমাস উপজেলায় হাজিরা দিয়ে উপজেলায় ডিউটি করছি।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, উপ-স্বাস্থ্যকেন্দ্রটি আপাতত বন্ধ রয়েছে। আগামী সোমবার (৫ সেপ্টেম্বর) বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকারি আমিন দিয়ে জমি পুনরায় মাপবেন। আশা করি, এর পর থেকে সমাধান মিলবে। এছাড়া প্রধান শিক্ষকের সঙ্গে একটু বিবাদের কারণে মাসখানেক ধরে স্বাস্থ্যকেন্দ্রটি খোলা হচ্ছে না ও উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নুরুল ইসলাম সেখানে যাচ্ছেন না। তবে, তিনি বিকল্প স্থানে নিয়মিত অফিস করছেন।

স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব থাকা সেকমো নুরুল ইসলাম গত একমাস ধরে তার নিজস্ব গরুর খামার দেখাশোনা করছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তা আমার জানা নেই। তবে, তার গরুর খামার আছে বলে শুনেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রেখে খামার নিয়ে ব্যস্ত মেডিক্যাল অফিসার!

আপডেট সময় ১০:৪৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২