ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

প্রেমের টানে দক্ষিণ আফ্রিকায় গিয়ে লাশ হলেন শান্তা, স্বামী পলাতক

আকাশ জাতীয় ডেস্ক:  

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের লাইডেনবার্গে শান্তা ইসলাম নামে এক বাংলাদেশি নারী খুন হয়েছেন। আর স্ত্রী খুনের অভিযোগ উঠেছে স্বামী সুমন আহমেদের বিরুদ্ধে।

শান্তা ইসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার থলপাড়া গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত ঘাতক স্বামী সুমন আহমেদ টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রথমে দক্ষিণ আফ্রিকায় এসে কেপটাউনে চাকরি করেন। পরবর্তীতে পুমালাঙ্গায় এসে ব্যবসা শুরু করেন।

নিহত শান্তার দক্ষিণ আফ্রিকা প্রবাসী এক আত্মীয় জানান, শান্তা তার বাবা-মায়ের একমাত্র সন্তান। সুমন তাদের দূরসম্পর্কের আত্মীয়। দেশে থাকা অবস্থায় শান্তার সাথে সুমনের দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে শান্তা নিজ খরচে দেশ থেকে দক্ষিণ আফ্রিকা আসেন। এরপর তাদের বিয়ে হয়েছে বলে স্থানীয়রা জানান; কিন্তু শান্তা দক্ষিণ আফ্রিকা আসার কিছুদিন পর থেকেই সুমন তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন।

নির্যাতনে অতিষ্ঠ হয়ে শান্তা দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাবার আত্মীয়স্বজনের কাছে ফিরে যেতে চান। সেই মোতাবেক রোববার (২৮ আগস্ট) সকালে তার এক আত্মীয় শান্তাকে নিয়ে আসার জন্য লাইডেনবার্গের বাসায় গেলে ভেতর থেকে বাসা তালাবদ্ধ দেখতে পান। পরে পুলিশের সহযোগিতায় তালা ভেঙে নিহত শান্তার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকেই স্বামী সুমন পলাতক রয়েছেন। ঘাতক সুমনের সন্ধান পেতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন নিহত শান্তার স্বজনরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

প্রেমের টানে দক্ষিণ আফ্রিকায় গিয়ে লাশ হলেন শান্তা, স্বামী পলাতক

আপডেট সময় ১০:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২