ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাফুফেকে বাস উপহার দিল উয়েফা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ফুটবল ফেডারেশরেনকে (বাফুফে) একটি বাস উপহার দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

আজ বুধবার (২৪ আগস্ট) বিকেলে মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে বাসটি উদ্বোধন করা হয়।

ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ ফিতা কেটে বাসটি উদ্বোধন করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশরেন অনুকূলে উয়েফার অবকাঠামো সহায়তা প্রকল্প ২০২১-২২ (UEFA Assist Infrastructure Project 2021-22) এর আওতায় বাংলাদেশকে বাসটি উপহার হিসেবে প্রদান করা হয়েছে। বাসটি পেয়ে উয়েফা এবং এফসি-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বাফুফে।

ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ দরজায় বাঁধা ফিতা কেটে উদ্বোধন করার পর বাসটিতে সবাই উঠে বসেন। এ সময় নারী দলের ফুটবলাররাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে কিরণ বলেন, ‍“এএফসি এবং উয়েফা বিশ্বব্যাপী যৌথভাবে অনেক কাজ করে। আজকে যে বাংলাদেশকে বাস দিয়েছে সেটি তারই একটি প্রতিফলন। একজন এএফসি সদস্য হিসেবে আমি গর্ববোধ করছি। ”

তিনি আরও বলেন, “এ বাসটি পেয়ে আমাদের ছেলে-মেয়েরা ভালোভাবে অনুশীলন করতে পারবে। তাদেরকে আর বাসের জন্য অপেক্ষা করতে হবে না, খুব স্বাচ্ছন্দে তারা এখন ভ্রমণ করতে পারবে। ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এএফসিকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। ”

বাফুফের পক্ষ থেকে জানানো হয়, বাস ক্রয়ের জন্য যে অর্থ পাওয়া গেছে তা দিয়ে এসি বাস কিনলে তুলনামূলক ছোট আকারের কিনতে হতে। যেখানে ফুটবলাদের সঙ্গে কোচিং স্টাফরা যাতায়াত করতে পারতেন না। তাদেরকে আলাদা বাসে ভ্রমণ করতে হতো। সবকিছু বিবেচনা করেই নন এসি, কিন্তু বড় বাস নেওয়া হয়েছে। এখন সবাই এক বাসেই ভ্রমণ করতে পারবে।

বাফুফে ভবনের সামনে বাসটি উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাফুফের সহ-সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া (মানিক), সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য জাকির হোসেন চৌধুরী, টিপু সুলতান, ইমতিয়াজ হামিদ (সবুজ), মহিদুর রহমান মিরাজ, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফে এলিট ফুটবল একাডেমি এবং মহিলা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ ফুটবল সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাফুফেকে বাস উপহার দিল উয়েফা

আপডেট সময় ০৮:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২