ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

প্রবাসীদের কল্যাণে কাজ করবেন নিউইয়র্ক মেয়রের উপদেষ্টা বাংলাদেশি ফাহাদ

আকাশ জাতীয় ডেস্ক:   

নিউইয়র্ক সিটি মেয়রের সহযোগিতায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করবেন সিটি মেয়র অফিসের নবনির্বাচিত নিউ ‘এশিয়ান উপদেষ্টা’ বাংলাদেশি আমেরিকান ফাহাদ সোলায়মান।

সম্প্রতি তিনি নিউইয়র্ক সিটি মেয়র অফিসের ‘এশিয়ান উপদেষ্টা’ নির্বাচিত হন। বুধবার (১০ আগস্ট) সিটি হলে এক অনুষ্ঠানে ফাহাদ সোলায়মান শপথ নেবার পর মেয়রের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আশা ব্যক্ত করেন। শপথ অনুষ্ঠানে সিটি মেয়র এরিক এডামস ও মেয়রের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার দিলীপ চৌহান ছিলেন।

নীলফামারীর বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এম এম সোলায়মানের জ্যেষ্ঠ পুত্র ফাহাদ সোলায়মান দীর্ঘদিন থেকেই ডেমোক্রেটিক পার্টির সাথে কাজ করছেন। ইতিপূর্বে তাকে কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডস’র ডেলিগেট এবং কুইন্স কমিউনিটি বোর্ড-৩ এর মেম্বার হিসেবে নিয়োগ করা হয়েছে।

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সাধারণ সম্পাদক এবং নিউইয়র্কের একজন সফল ব্যবসায়ী ফাহাদ সোলায়মানের এই নিয়োগে কমিউনিটির বিশিষ্টজনরা সিটি মেয়র এরিক এডামসকে ধন্যবাদ জানিয়েছেন।

সিটি মেয়রের এশিয়ান এশিয়ান উপদেষ্টা হিসেবে তিনি ‘বিজনেস এবং পাবলিক সার্ভিস’ নিয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। তার এই সফলতায় বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

প্রবাসীদের কল্যাণে কাজ করবেন নিউইয়র্ক মেয়রের উপদেষ্টা বাংলাদেশি ফাহাদ

আপডেট সময় ০৯:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২