ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ওমানে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এতে একজন আহত হয়েছেন। সোমবার ওমানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে মোবেলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ খোরশেদ আলম (৩২)। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব গুমানমর্দ্দনে। তার বাবার নাম মুহাম্মদ শাহ আলম। ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটি হাসপাতালে খোরশেদের মরদেহ রাখা হয়েছে।

সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নিহতের এলাকার বাসিন্দা মুহাম্মদ মাহফুজ। তিনি জানান, ওমান রাইস ভেজিটেবল মার্কেটে কাজ করতেন খোরশেদ। দুর্ঘটনার পর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।

আহতের নাম মুহাম্মদ সুমন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ছাদেক নগর এলাকায়। সুমনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রিয়াদ ও দাম্মামে হামলার জেরে বাতিল ১৪১টি ফ্লাইট, ভোগান্তিতে প্রায় ২২ হাজার প্রবাসী যাত্রী

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১১:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২