ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

মেগা প্রকল্পের উন্নয়ন শুধু আওয়ামী লীগের জন্য : নোমান

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বাংলাদেশে মেগা প্রকল্পের নামে যে উন্নয়ন- এই উন্নয়ন জনগণের নয়, সাধারণ মানুষের উন্নয়ন নয়। এটা হলো শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের উন্নয়ন। মেগা প্রকল্প থেকে যে অর্থ লুটপাট হচ্ছে- তার মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ২০০৮ সালের পর থেকে আজ পর্যন্ত ১৯টি মেগা প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘তারেক রহমান ঐক্য পরিষদ’ এর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরিষদের সভাপতি মাসুদ আলমের সভাপতিত্বে এতে বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ফখরুল ইসলাম রবিন প্রমুখ বক্তব্য রাখেন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, মেগা প্রকল্পের উন্নয়নে সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না। সাধারণ জনগণ শুধুমাত্র হয়রানির শিকার হয়েছে, তাদের অর্থ লুট করা হচ্ছে। এই লুটের টাকার অংশীদার হয়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, আজকে দেশে রিজার্ভ নেই, আমদানি করা যাচ্ছে না।

তিনি বলেন, দেশ এমন একটা পরিস্থিতিতে পড়েছে যেখানে দু’বেলা খাবারের যে অর্থ প্রয়োজন- সেটা জনগণ পাচ্ছে না। দেশে যে বিরাজমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে সামনে এগিয়ে যেতে হলে প্রয়োজন হচ্ছে- এই সরকারের পতন।

বিএনপির এই নেতা বলেন, আজকের এই সমস্যা কোনো দলীয় সমস্যা নয়। এটি জাতীয় সমস্যা। আর দেশের বর্তমান সংকটের সমাধানে জাতীয় ঐক্য প্রয়োজন। আজকে সমগ্র জাতি ঐকবদ্ধ হয়েছে- এই সরকার পতনের আন্দোলনের জন্য। এই আন্দোলনের মধ্যদিয়ে দেশে একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হবে এবং তার মাধ্যমে জনগণ মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

মেগা প্রকল্পের উন্নয়ন শুধু আওয়ামী লীগের জন্য : নোমান

আপডেট সময় ১১:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২