ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী

দ.আফ্রিকায় নোয়াখালীর ২ যুবক খুন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরে সন্ত্রাসীদের গুলিতে মো. শুভ (২৩) ও আরিফ হোসেন (২২) নামের দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের মৃত মহিন উদ্দিনের ছেলে আরিফ হোসেন ও পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে শুভ।

এ ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। চাঁদা ও টাকা-পয়সা লুটের উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত আরিফের প্রতিবেশী আজাদ জানান, গত ৩-৪ মাস আগে জীবিকার সন্ধানে আফ্রিকায় যান শুভ ও আরিফ হোসেন। পরে তারা আফ্রিকার ব্রাকফান শহরের বাংলাদেশি একজনের দোকানে চাকরি নেয়। আফ্রিকার সময় শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই দেশের দুজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা হামলা চালিয়ে ওই দোকান থেকে টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের লোকজন সরকারের সহযোগীতা কামনা করেছেন।

বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন অর রশিদ দুই যুবক খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার

দ.আফ্রিকায় নোয়াখালীর ২ যুবক খুন

আপডেট সময় ০৯:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২