ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

নতুন শিক্ষা কার্যক্রমে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তব্য প্রতিযোগিতায় বক্তব্যকালে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অতীত জানবার জন্য বঙ্গবন্ধুকে পাঠ আবশ্যক। সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত, শোষণহীন সমাজ গঠনে বঙ্গবন্ধুর পাঠ একেবারে অপরিহার্য। নতুন শিক্ষা কার্যক্রমটি আমরা একেবারে মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর করছি। বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়া হচ্ছে। ২০২৩ সালে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হবে। আমরা দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরি করতে চাই, যারা হবেন সুখী ও অভিযোজনে সক্ষম। অর্থাৎ যে পরিবর্তনই আসুক তারা খাপ খাইয়ে নিতে পারবে।

তিনি বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর আমাদের শিক্ষার্থীরা কেউ শিক্ষিত বেকার হবে না। তার জন্য আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে একটা সুষ্ঠু সমন্বয় থাকবে এবং সেট শুরু হবে কারিকুলাম দিয়ে। আজকের জগতে ইন্ডাস্ট্রির জন্য যা প্রয়োজন তার উপযোগী কারিকুলাম হবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মোল্লা আবু কাওছার, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, মহাসচিব রঞ্জন কর্মকার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ, গণমাধ্যমকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১০:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১