ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব স্কুলের ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি সব স্কুলে (প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ভর্তি নিতে হবে লটারির মাধ্যমে, পরীক্ষা নয়।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, সরকারি-বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া অবশ্যই আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভর্তি পরিচালনা কমিটি, ঢাকা মহানগরের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি অভিভাবক, ব্যবস্থাপনা ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি থাকতে হবে।

এতে আরও বলা হয়, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি নীতিমালা (সংশোধিত-২০২১) অনুসরণ করে লটারির কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোনোভাবেই ১১০ টাকার বেশি ফি নেওয়া যাবে না।

উল্লেখ্য, ২০২২ শিক্ষাবর্ষের জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন গত ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বয়সও নির্ধারণ করে দিয়েছে। সে অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ৬ বছরের বেশি বয়সী হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব স্কুলের ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

আপডেট সময় ০৮:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১