ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃহস্পতিতে বইছে ভয়ংকর ঝড়, গিলে খাবে পৃথিবীকে!

আকাশ নিউজ ডেস্ক:

বৃহস্পতি গ্রহ নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই! এই গ্রহ সম্পর্কে এবার জানা গেলে নতুন তথ্য। নাসার জুনো মহাকাশযানের সূত্রে মিলল বৃহস্পতির গ্রেট রেড স্টর্ম সম্পর্কে আশ্চর্য তথ্য। বলা হচ্ছে ওই ঝোড়ো অঞ্চল এতই গভীর যে ১ হাজারটা পৃথিবী নাকি গিলে নিতে পারে ওই এলাকা। বৃহস্পতির আবহাওয়ার এক ত্রিমাত্রিক হিসেব থেকে এমনই দাবি স্পষ্ট হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, গ্যাসীয় দৈত্য বৃহস্পতির মেঘের নিচে ২০০ থেকে ৩০০ মাইলের ভিতরে ডুবে রয়েছে গ্রেট রেড স্পট। উল্লেখ্য, বৃহস্পতির বুকে সাড়ে তিন শতক জুড়ে চলছে ভয়ংকর ঝড়। আর সেই ঝড়ের গতি প্রতিনিয়তই বাড়ছে। যাকে ঘিরে বিস্ময়ের শেষ নেই বিজ্ঞানীদের। নতুন করে সেই ঝড়কে নজরবন্দি করেছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ। দেখা যাচ্ছে ২০০৯ সাল থেকে ২০২০ সালের মধ্যে ৮ শতাংশ বেড়েছে ঝড়ের গতি। যা এখন বাড়তে বাড়তে এসে পৌঁছেছে ৬৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

নাসার বিজ্ঞানী মারজিয়া পারিসি জানান, এই রেড স্পট এত বড় যে এক নিঃশ্বাসে গিলে নিতে পারে পৃথিবীকে। কী এই গ্রেট রেড স্টর্ম? একে বলা হয় সৌরজগতের সমস্ত ঝড়ের ‘রাজা’। ২০১৭ সালে বৃহস্পতির খুব কাছে এসেছিল মহাকাশযান জুনো। তখনই দেখা যায়, এই ঝড়ের কেন্দ্র বৃহস্পতির আবহাওয়ায় অন্তত ৩২০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে রয়েছে।

উল্লেখ্য, পৃথিবীর ক্ষেত্রে তা ১৫ কিলোমিটারের বেশি হয় না। এর থেকেই আন্দাজ করা সম্ভব, পৃথিবীর সব ভয়ংকর ঝড়ও এর কাছে কার্যত কিছুই নয়। জুনোর পাঠানো ছবি থেকে পরিষ্কার, গ্রেট রেড স্পট ক্রমেই আকারে বাড়ছে। যত দিন যাচ্ছে ততই আকৃতি বদলেছে সেটি। তাই প্রতিনিয়ত তার দিকে কড়া নজর রাখছে জুনো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৃহস্পতিতে বইছে ভয়ংকর ঝড়, গিলে খাবে পৃথিবীকে!

আপডেট সময় ১০:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১