ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী

ফেসবুকের লন্ডন অফিসে চাকরি পেলেন জাবি শিক্ষার্থী জুলফিকার

আকাশ জাতীয় ডেস্ক:

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আসিফ জুলফিকার। রবিবার এই তরুণ তার চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসিফ জুলফিকার বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগ ও ৪২ ব্যাচের শিক্ষার্থী। তিনি ২০২২ সালের মার্চ মাসে ফেইসবুকের লন্ডন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করবেন বলেও জানান।

আসিফ জুলফিকার বলেন, ফেইসবুক থেকে চিঠি হাতে পেয়েছি। ফেইসবুকের মতো জায়গায় কাজ করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। দীর্ঘদিনের স্বপ্নটা অবশেষে পূরণ করতে পেরেছি। এখন বেশ আনন্দ লাগছে। দীর্ঘদিনের পরিশ্রম কাজে দিয়েছে।

আসিফ বলেন, ফেইসবুকের মতো একটি চ্যালেঞ্জিং প্লাটফর্মে কাজ পাওয়াটা মোটেই সহজসাধ্য ছিল না। তিনটি ধাপে পাঁচটি ভাইভাতে অংশ নিতে হয়েছিল আমাকে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি, যার অভিজ্ঞতা ফেইসবুকের ভাইভাতে কাজে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকের লন্ডন অফিসে চাকরি পেলেন জাবি শিক্ষার্থী জুলফিকার

আপডেট সময় ১০:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১