ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পরকীয়ার জেরে হত্যাকাণ্ড, একজনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে পরকীয়া প্রেমের জেরে এক ব্যক্তিকে হত্যার দায়ে পলাশ মিনাকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার জারিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাশ মিনা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী ঠান্ডু সরদারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় আসামি পলাশ মিনা। রাতে ঠান্ডু সরদার বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরেরদিন দুপুরে ইতনা বালিকা বিদ্যালয়ের পাশের ক্ষেত থেকে ঠান্ডুর লাশ উদ্ধার করে পুলিশ। আসামি পলাশ মিনা ভুক্তভোগী ঠান্ডু সরদারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ঠান্ডুর মা গোলাপী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী

পরকীয়ার জেরে হত্যাকাণ্ড, একজনের যাবজ্জীবন

আপডেট সময় ১২:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১