ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্বাধীনতা কাপে সহজ গ্রুপে বসুন্ধরা কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি মাসে শুরু হতে যাওয়া স্বাধীনতা কাপে মোটামুটি সহজ গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস। এছাড়া আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো বড় দলগুলোও সহজ গ্রুপ পেয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) স্বাধীনতা কাপের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়।

আগামী ২৭ নভেম্বর শুরু হয়ে প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ১০ ও ১২ ডিসেম্বরে দুটি করে কোয়ার্টার-ফাইনাল, ১৪ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। সবগুলো ম্যাচই কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গড়াবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ১২ দল ও তিন বাহিনীসহ মোট ১৫ দল নিয়ে হবে এবারের আসর।

স্বাধীনতা কাপের সবশেষ ২০১৮ সালের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ‘ডি’ গ্রুপে প্রতিপক্ষ পেয়েছে চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী। এই গ্রুপে কিংসের বাইরে কেবল চট্টগ্রাম আবাহনীই এই শিরোপা স্বাদ পেয়েছে, ২০১৬ সালে।

এর আগে কোভিড-১৯ এর কারণে গত মৌসুমের স্বাধীনতা কাপ আয়োজন করেনি বাফুফে।

গ্রুপ ‘এ’: আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, স্বাধীনতা ক্রীড়া সংঘ।

গ্রুপ ‘বি’: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, উত্তর বারিধারা, বাংলাদেশ বিমানবাহিনী।

গ্রুপ ‘সি’: সাইফ স্পোর্টিং, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বাংলাদেশ সেনাবাহিনী।

গ্রুপ ‘ডি’: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে চড়ারহাট মৃত্যুর ঘটনা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা কাপে সহজ গ্রুপে বসুন্ধরা কিংস

আপডেট সময় ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১