ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৫ বছর পর মিললো মূর্তির ছিন্ন মস্তক!

আকাশ নিউজ ডেস্ক:

দীর্ঘ ২৫ বছর পর ফিরে এসেছে ১২১ বছর আগে সমাহিত ১৫ বছরের তরুণী জেনি স্টিভসের স্মরণে তৈরি মূর্তিটির ছিন্ন মস্তক। কানাডার নিউ ব্রন্সুইকের ছোট্ট দ্বীপ শহর হিলসবার্গের পুরনো কবরস্থান গ্রেস আইল্যান্ড সিমেট্রি’তে জেনিকে সমাহিত করা হয়েছিল।

জেনির পরিবার তার স্মরণে ইতালিয়ান মার্বেল পাথরের একটি মূর্তি স্থাপন করেছিল কবরের পাশেই। অসংখ্য ঘটনার সাক্ষী জেনির সেই মূর্তিটি নিয়ে ছড়িয়ে পরে নানা অশরীরী ক্ষমতার গুজব। এর জেরেই গেল শতকের শেষ দিকে মূর্তিটির মাথা ভেঙে নিয়ে যায় কে বা কারা। পুলিশে অভিযোগ দিয়েও লাভ হয়নি। অবশেষে প্রায় ২৫ বছর পর অক্ষত অবস্থায় জেনির মূর্তির সেই ছিন্ন মস্তকটি ফিরে এসেছে।

জেনির এক ভাইপোর মেয়ে ক্যাথলিন ওল্লাচি জানান, তারা ধরেই নিয়েছিলেন ভেঙে নেওয়া মাথাটি আর কখনো ফিরে পাওয়া যাবে না। আবারও মূর্তির ‘অলৌকিক’ ক্ষমতার গুজবের কারণে সেটি ২৫ বছর ধরে প্রতিস্থাপন করারও উদ্যোগ নেওয়া হয়নি। মূর্তির অলৌকিক ক্ষমতা নিয়ে গুজব সত্য নয় বলেও দাবি করেন ক্যাথলিন ওল্লাচি। তবে ছিন্ন মস্তকের ফিরে আসাকে অলৌকিক বলতে বাধা নেই তার।

তিনি আরও জানান, ১৯৯৫ সালের দিকে মূর্তিটির মাথা ভাঙার পর তার বোন থানায় অভিযোগও করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় ধরেও পুলিশ সেই রহস্যের কোনো কিনারা করতে পারেনি। তারাও আশা ছেড়ে দিয়েছিলেন। এর মধ্যে সম্প্রতি একদিন কবরস্থানের তত্ত্বাবধায়ক জেনির মূর্তির ছিন্ন মস্তকটি নিয়ে বাড়িতে হাজির হন।

ক্যাথলিন ওল্লাচি বলেন, তাদের যে স্বজনদের উদ্যোগে মূর্তিটি তৈরি করা হয়েছিল তারাই সেটি ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এদিকে, নিউ ব্রন্সুইক পুলিশের অপরাধ বিভাগ মাথাটি ফিরে পাওয়ার কথা জানিয়েছে এক ফেইসবুক পোস্টে। পুলিশের ভাষ্য, তারাও জেনির পরিবারের সদস্যদের মতোই আশা ছেড়ে দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৫ বছর পর মিললো মূর্তির ছিন্ন মস্তক!

আপডেট সময় ১১:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১