ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাইবার সুরক্ষায় বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

আকাশ আইসিটি ডেস্ক :

সাইবার সুরক্ষায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ আইসিটি কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ওয়াশিংটন ডিসি’র হিলটন গার্ডেন ইনে ১৪-১৯ নভেম্বর ইউএস-বাংলাদেশ আইসিটি কনসালটেশন শীর্ষক এই বৈঠকে আইসিটি বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সরকারি ও বেসরকারি পর্যায়ের আইসিটি এবং ই কমার্স খাতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বাংলাদেশি প্রতিনিধি দল।

চুতর্থ শিল্প বিপ্লবে সামনের কাতারে থাকতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের প্রতিনিধি দলটি।

৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের মহাসচিব মোহাম্মাদ আব্দুল হক, বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ নাসিম, বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের সিইও এএইচ এম বজলুর রহমান, ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, বাংলাদেশ কম্পউটার কাউন্সিলের পরিচালক তারেক এম বরকতুল্লাহ, বিজিডিই-গভ সার্টের সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট তৌহিদুর রহমান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ক্লাউডের ম্যানেজার ইফতেখার আহমেদ তুরাজ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য আফরোজা হক।

পাঁচ দিনের এই বৈঠক ফলপ্রসু হয়েছে জানিয়ে প্রতিনিধি দলের প্রধান হাসানুল হক ইনু বলেন, ইন্টারনেটে সার্বোভৌমত্ব প্রতিষ্ঠার পাশাপাশি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী ধরনের উদ্যোগ এখন আমাদের নেওয়া দরকার সে বিষয়ে বৈঠক একটি স্বচ্ছ ধারণা পেয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাইবার সুরক্ষায় বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৮:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১