ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মপোযোগী শিক্ষা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে শিক্ষিত বেকার কমাতে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের কথা বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মন্ত্রী বলেন, ‘কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মোপযোগী শিক্ষা প্রদান করা হবে। আমরা সনদধারী শিক্ষার্থী তৈরি করতে চাই না। লেখাপড়া শেষে কেউ বেকার থাকবে, এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখনও সিংহভাগ শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের কর্মমুখী শিক্ষা নিশ্চিতে কারিকুলাম পরিবর্তন করতে চাই। যাতে তারা লেখাপড়া শেষে কাজ পায়।

শনিবার সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরও উন্নত করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের নিয়ে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষাগ্রহণ করার পর শিক্ষার্থীরা যাতে কর্মজীবনে প্রবেশ করতে পারেন, সেভাবে আমরা তৈরি করে দিতে চাই। সেজন্যই আমরা কর্মশালার আয়োজন করেছি। শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করছি।

রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে দীপু মনি বলেন, অচিরেই এ কার্যক্রম শুরুর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলোর এমপিও’র ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসির মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। আরও কিছু এমপিওভুক্ত করেছি। বাকি যারা রয়েছে তাদের বিষয়েও সিদ্ধান্ত হবে। নতুন করে বেসরকারি কলেজে অনার্স কোর্স খোলার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।

দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও উপস্থিতির হার সন্তোষজনক নয়। উপস্থিতির হার বৃদ্ধিতে সরকার তৎপর রয়েছে।

শিক্ষামন্ত্রীর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, ডিন আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মপোযোগী শিক্ষা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০১:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১