ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী বিএসএমএমইউকে গড়ে তোলা হবে: উপাচার্য

আকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক আইপিজিএমএন্ডআর অর্থাৎ বর্তমানের বিএসএমএমইউকে নিয়ে স্বপ্ন ছিলো। এই প্রতিষ্ঠানকে এমনভাবে গড়ে তোলা হোক যাতে দেশের রোগীদের চিকিৎসাসেবার জন্য দেশের বাইরে যেতে না হয়।

বিএসএমএমইউর নিউরোলজি বিভাগের উদ্যোগে ‘থ্রমবোলাইসিস ইন একিউটি ইস্কেমিক স্ট্রোক বিষয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপাচার্য এসব কথা বলেন।

মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউয়ে নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে আশা করি বঙ্গবন্ধুর সেই স্বপ্ন অনেকখানিই পূরণ হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী বিএসএমএমইউকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই গড়ে তোলা হবে। এ জন্য এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের সহযোগিতা দরকার। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।

কর্মশালায় বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) ছয়েফ উদ্দিন আহমদ, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন দেবব্রত বনিক, প্রক্টর মো. হাবিবুর রহমান দুলাল, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান আবু নাসার রিজভীসহ নিউরোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী বিএসএমএমইউকে গড়ে তোলা হবে: উপাচার্য

আপডেট সময় ০৮:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১