ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে ফুজিফিল্মের বিজনেস মাল্টিফাংশন প্রিন্টার আনবে জিএমই

আকাশ আইসিটি ডেস্ক :

জাপানের বিশ্বখ্যাত ফুজিফিল্ম বিজনেস ইনোভেশনের অফিস মাল্টিফাংশন প্রিন্টার বাংলাদেশের বাজারে প্রথম সরবরাহকারী হতে যাচ্ছে জিএমই গ্রুপ। আগামী ডিসেম্বর থেকে প্রিন্টার দুটি দেশের বাজারে পাওয়া যাবে। এ উপলক্ষে ফুজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জিএমই গ্রুপ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিকেতনে জিএমই গ্রুপের কার্যালয়ে মাল্টি ফাংশনাল দুটি নতুন মডেলের প্রিন্টার উদ্বোধন করেন ফুজিফিল্ম ও জিএমই গ্রুপের কর্মকর্তারা। মডেল দুটি হলো, ‘এপিওস সি থ্রি টুয়েন্টি ফাইভ ডি ডব্লিউ’ এবং ‘ এপিওস সি থ্রি টুয়েন্টি ফাইভ জেড’।

এ সময় উপস্থিত ছিলেন জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. চৌধুরী হাসান মাহমুদ, ফুজিফিল্ম বিজনেস ইনোভেশনের ভাইস প্রেসিডেন্ট কেন সুগিয়ামাসহ কর্মকর্তারা।

জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. চৌধুরী হাসান মাহমুদ বলেন, প্রিন্টার দুটি দেশের বাজারে প্রচলিত প্রিন্টারগুলোর চেয়ে উন্নত প্রযুক্তির ও মাল্টিফাংশনাল হওয়ায় গ্রাহকরা বহুমাত্রিক সুবিধা পাবেন। খুবই দ্রুতি গতির হওয়ায় সময় সাশ্রয়ী হবে। হালকা ও আকারে ৪০ শতাংশ ছোট হওয়ায় প্রিন্টার বসানোর জন্য জায়গায় কম লাগবে। এই প্রিন্টারের এক বছরের ওয়ারেন্টি থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে ফুজিফিল্মের বিজনেস মাল্টিফাংশন প্রিন্টার আনবে জিএমই

আপডেট সময় ১০:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১